ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নয়া সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নয়া দিগন্তের আবু সালেহ আকন ও দৈনিক কালের কণ্ঠের সারোয়ার আলম।

সভাপতি পদে আবু সালেহ আকন ১১৪ ও সাধারণ সম্পাদক পদে সারোয়ার ১২৫ ভোট পেয়ে এ জয় পান। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী বিদায়ী সভাপতি আখতারুজ্জামান লাবলু পেয়েছেন ৭৯ ভোট ও বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু পেয়েছেন ৬০ ভোট।

সহ সভাপতি সাব্বির আহমেদ ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী নিত্য গোপাল তুতু পেয়েছেন ৮৮ ভোট। যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু। তিনি পেয়েছেন ১৪০ ভোট। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম।

সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের আবদুল লতিফ রানা। তার নিকটতম প্রতিদন্ধী চ্যানেল ২৪ এর মো. রাশেদ নিজাম ১০৫ ভোট পেলেও সামান্য ব্যবধানে ১২২ ভোট পেয়ে রানা নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক মজুমদার ও প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শাহীন আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

দফতর সম্পাদক পদে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুদ্র রাসেল। সর্বশেষ কার্যনিবাহী সদস্য পদে ১০৭ ভোট পেয়ে খালিদ আহমেদ, ১০২ ভোট পেয়ে মোহাম্মদ জাকারিয়া ও ১৩৬ ভোট পেয়ে রিয়ার আরিফ নির্বাচিত হয়েছেন।

এমএনজে