বিমানবন্দরে ইনফান্তিনোকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
এ সময় বাফুফের সহসভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।
ফিফা সভাপতির ট্রানজিটকালীন আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্ন করতে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন বাফুফের সাধারণ সম্পাদক। ঢাকায় অবতরণের পর ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে অনুরোধ জানানো হয়।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে জিয়ান্নি ইনফান্তিনোর কুশল বিনিময় হয়েছিল।
এস
















