সোমবার (২৬ আগস্ট) তাদের হিসাব তলব সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়।

বিএফআইইউর দেওয়া চিঠিতে সাইফুল আলমদের সাত ভাইয়ের পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছে। তাদের ব্যক্তিগত ও ব্যবসায়ীকসহ সব ধরনের হিসাবের লেনদেনের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এস আলমের বাবার নাম মোজাহেরুল আনোয়ার ও মা চেমন আরা বেগম। এস আলম ছাড়াও যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, দুই ছেলে- আহসানুল আলম ও আশরাফুল আলম রয়েছেন।

এস আলমের ভাইদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম, সহিদুল আলম ও মোরশেদুল আলম।

এছাড়া এস আলমের পরিবারের সংশ্লিষ্ট হামিদুর রহমানের ছেলে মিসকাত আহমেদ, আবুল কাশেমের মেয়ে ফারজানা বেগম ও ফৈরদৌসুল কবিরের মেয়ে শাহানা ফৈরদৌস তালিকায় রয়েছেন।

এমএইচ