দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিউদ্দিন আহমেদকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় হাজির হতে বলা হয়েছিল। তবে তিনি নির্ধারিত সময়ে হাজির না হয়ে সময় বৃদ্ধির আবেদন করেছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

এর আগে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের স্বাক্ষর করা নোটিশে শফিউদ্দিন আহমেদকে নির্ধারিত সময়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছিল।

নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা ও তা রেকর্ড করা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয়।

দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল বিষয়টি অনুসন্ধান করছে।

কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে দুদক। প্রমাণ না মিললে অনুসন্ধান বন্ধও হতে পারে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। প্রায় তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।

এস