সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও ষষ্ঠ কোর পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর এ দুটি আয়োজন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানী এবং সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সেনাপ্রধান ইএমই কোরের দীর্ঘদিনের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন। যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন এবং বিভিন্ন যন্ত্রপাতির মেরামত ও রক্ষণাবেক্ষণে এ কোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ইএমই কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। আধুনিক প্রযুক্তি ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কোরের সদস্যদের প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

ইএমই কোরের ষষ্ঠ পুনর্মিলনী উপলক্ষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করার পাশাপাশি কোরের বর্তমান ও সাবেক সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হয় বলে উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে দেশ ও জাতির সেবায় ভবিষ্যতেও নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, অ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

এস