আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে দুজনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে করা এক মামলার আসামি আমির হোসেন আমু ও কামরুল ইসলাম। এই মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলায় আসামি করা হয়েছে ওবায়দুল কাদেরসহ বিগত আওয়ামী লীগ সরকারের ৪৫ জন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্যকে। ইতিমধ্যে তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
এফএইচ





