রোববার (৪ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রসিকিউটর তামীম বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। ফরমাল চার্জও প্রায় প্রস্তুত। চিফ প্রসিকিউটরের অনুমতি পাওয়া গেলেই শিগগির অভিযোগ দাখিল করা হবে। বর্তমানে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ছুটিতে রয়েছেন।
তিনি জানান, চিফ প্রসিকিউটর ফিরে এসে নিজেও আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করতে পারেন।
এই মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সাবেক এমি সোলায়মান সেলিম। আসামিরা সবাই বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
এস











