সোমবার (১৫ জুন) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাটিতে মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। মামলার একমাত্র গ্রেফতার আসামি হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় আন্দোলনের সময় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি গিয়ে তার দাদি মায়া ইসলামের মৃত্যু ঘটে। এ ছাড়া নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগও আনা হয়েছে।
মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত আলোচিত মামলাগুলোর একটি।
এমএম