গতকাল (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তবর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন।

আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, সংসদ না থাকা অবস্থায় অন্তবর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে।

গতকাল রাত ৯টার দিকে আপিল বিভাগের এই মতামত পাওয়ার পর উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।