শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘কেউ যদি পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালায়, তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। কেউ যদি ভোট প্রদানে বাধা দেয় তার হাত মুচড়িয়ে দিতে হবে।’

‘যদি মামলা করতে আসে তখন বলবেন- ডা. শফিকুর রহমানের নামেই মামলা করুন’, বলেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।’

Jamaat_amir_1_20260206_165635693

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- ঢাকা মেইল

তিনি বলেন, ‘যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এই আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে নেওয়া হবে।’

‘খুব শিগগিরই এই যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই’, যোগ করেন ডা. শফিকুর রহমান।

ঝালকাঠি বাসীকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘শরীফ ওসমান হাদী ঝালকাঠির সন্তান। আমরা নির্বাচনে ক্ষমতায় গেলেই হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে।’

iii

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় দলীয় প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- ঢাকা মেইল

জামায়াত আমির বলেন, ‘হাদীর দর্শনের মধ্যে উল্লেখযোগ্য ছিল- ইনসাফ ও বৈষম্যমূলক বাংলাদেশ। জাতীয় স্বার্থে সেই দর্শনও বাস্তবায়ন করা হবে।’

গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিলে ইনসাফ ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা নিশ্চিত করার সুযোগ আসবে বলেও জানান তিনি।

দেশ গঠনের বিষয়ে তিনি আরও বলেন, ‘চাকুরী, দায়িত্ব, পেশার উপর ভিত্তি করে বেতন কাঠামো নির্ণয় করা হবে। যাতে কারোর উচ্চ আকাঙ্খা না থাকে। তারপরেও যদি চাকুরিজীবী কেউ অন্যভাবে উপাজর্নের চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়া হবে। আমরা যুবকদের বেকার ভাতা দিবো না, তাদের কর্মসংস্থানে যুক্ত করে দেশ গড়ার হাতিয়ার করা হবে।’

জনসভার বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির ডেপুটি চীফ অর্গানাইজার ডা. মাহমুদা মিতু এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় জনসভায় জামায়াত ও জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এমএম