নিহত শিব্বির আহমেদ হাসান (৩৪) তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষক ও হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার ছালেহ আহম্মদের ছেলে।

নিহতের স্ত্রী শিরিন আকতার (২৩) জানান, শিব্বির অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তিনি মাদ্রাসার ৭০ হাজার টাকা অনলাইনে মোবাইল জুয়ার মাধ্যমে হারিয়ে ফেলে। এ টাকা আদায়ের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ চাপ প্রয়োগ করে গভীর রাতে কোনো একসময় জানালার গ্রিলের সাথে গলায় গামচা দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইন প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএম