বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশের ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে মন্তব্য করা যাবে না। সবকিছু জেনে তারপর তাঁরা মন্তব্য করবেন।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে ধীরে ধীরে পুলিশ বর্তমান পর্যায়ে উন্নীত হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
বৃহস্পতিবার সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি লাশ ভাসতে থাকার খবর পায় তারা। পরে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির গাজীপুর কার্যালয়ের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
এস
















