নিহত হুজাইফা ওই গ্রামের ফজলে রাব্বির একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল হুজাইফা। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও বাড়ির অন্য সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির প্রতিবেশী কাজী সম্রাট জানান, হুজাইফা বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার আগেই হুজাইফার মৃত্যু হয়েছে।

এস