মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এ ঘটনা ঘটে।

মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।

জানা গেছে, বালুয়া মাসিমপুর মোড়ে ওই অটোরিকশাচালক তার গাড়িতে চালকের আসনে ঘুমিয়ে ছিলেন। এ সময় কয়েকজন যাত্রী এসে তাকে ডেকে তোলার চেষ্টা করেন। কিন্তু অনেক ডাকাডাকির পরও তিনি সাড়া দিচ্ছিলেন না। পরে ওই যাত্রীরা বিষয়টি স্থানীয়দের জানান।

এরপর স্থানীয়রা এগিয়ে এসে দেখেন অটোরিকশার চালক মারা গেছেন। সেখান থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন তারা।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রুহুল আমিন জানান, ওই অটোচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। পরে স্থানীয়রা তার মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া (হার্টঅ্যাটাক) বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এমএম