শুক্রবার দুপুর ১টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত বাঁধ মেরামতের কাজ চলমান ছিল।

পিআইসি বাঁধটির সভাপতি মো. লাল মিয়া জানান, টানা বৃষ্টির ফলে মাটি ক্ষয় হয়ে বাঁধটি নিচু হয়ে যায়। বাঁধটি রক্ষার জন্য আমি সারারাত ঘটনাস্থলে ছিলাম। সকাল থেকে অন্য পাশেও কাজ করতে হচ্ছে।

বাঁধ রক্ষার কাজে সকাল থেকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার। তিনি বলেন,ভোর থেকেই আমরা সম্মিলিতভাবে বাঁধটি রক্ষার চেষ্টা করছি। আগের তুলনায় বাঁধটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা কবির হোসেন জানান, শালদিঘা হাওরে প্রায় ৩০০ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে ৩০ হেক্টর জমি পাকার আগেই জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এখন পর্যন্ত ১৬০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, বাঁধ দিয়ে পানি প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। বাঁধ রক্ষায় আমরা ভোর থেকেই করছি। আশা করছি দ্রুতই বাঁধটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এমএম