শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই আগুন লাগে।
জানা গেছে, বিআইডব্লিউটিএ এর গুদামে মজুদ করা প্লাস্টিক পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
এনএইচ





