সোমবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পাওয়ার পর দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এস
















