রোববার (৩ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় এ জোড় ইজতেমার অনুমতি দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ অনুসারী টঙ্গী বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়েছে, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) দক্ষিণ মো. মাহবুব উজ-জামান জানান, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সাদপন্থীদের জোড় ইজতেমা হবে এবং দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জোড় ইজতেমা করবেন যোবায়েরপন্থীরা।
এন





