তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ কাস্টমস এর দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১৩ অক্টোবর) রোববার পর্যন্ত শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
পরে দুই দিন আমদানি-রফতানি চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৬ ও ১৭ অক্টোবর বন্দরের বাণিজ্য কার্যক্রম ফের বন্ধ থাকবে। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। আগামী ১৯ অক্টোবর শনিবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বিষয় নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (রাজস্ব) মো. ইমরান হোসেন।
আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. খাইরুল আলম জানান, পূজোতে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারত দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এনএইচ





