শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক গোলাম রাব্বী (৩৮) জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। চালকের সহকারীর রেজওয়ান (৩২) একই এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএইচ





