টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ত্রিমোহন জেলেপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে কমলা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহত কমলা রানী ওই এলাকার মোহনবাঁশি রাজবংশীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, কমলা রানী ও তার স্বামী ওই এলাকায় অন্যের বাড়ির আশ্রিতা। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেললাইন ধরে হেঁটে মানুষের ফেলে দেওয়া প্লাটিকের বর্জ্য সংগ্রহ করতেন। শুক্রবার ভোরেও রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে তা বলতে পারেনি কেউ।
মির্জাপুর রেলস্টেশনের মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন বৃদ্ধার মরদেহ বাড়ি নিয়ে গেছে।
এবিএস





