মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথায় মেরিনা নদীবাংলা মার্কেটের ছয় তলায় আগুন লাগে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে বগুড়ার পাঁচটি উপজেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। আমরা ভেতর থেকে কাজ করছি। বিস্তারিত পরে বলা যাবে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, মার্কেটটির ছয় তলায় ওষুধের গোডাউন হিসেবে ব্যবহার হয়। এখানে অন্তত চল্লিশটি গোডাউন রয়েছে। এর মধ্যে সাইদুর রহমানের অভি মেডিসিন সবচেয়ে বড় গোডাউন। সেখানে আগুন লেগেছে।

এনএইচ