মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার পাঁচরুখী এলাকায় মহাসড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় অবরোধের সমর্থনে পাঁচরুখী এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপির কেন্দ্রীয়সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে অবরোধ সফলে নামা স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ও পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশকে ঘিরে ফেলে বিএনপির নেতাকর্মীরা।
এসময় উভয়পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও তিনজন পুলিশ সদস্য আহত হন।
এ সময় কয়েকটি বাস ভাঙচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটাসহ এলে তাদেরকেও ধাওয়া দেয় বিএনপির নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আওয়ামী লীগ কর্মী গুরুতর আহত হন।
এনএইচ





