ঈশ্বরদীর পাকশীর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপপুর প্রকল্পে ইউরেনিয়ামের গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করলে বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকরা দুদেশের জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে স্বাগত জানায়
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে ইউরেনিয়ামের এ চালান আসে। বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা থেকে সড়ক পথে এই ইউরেনিয়ামের চালান শুক্রবার ভোরে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, পাবনা-ঢাকা রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এজন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৭টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
৫ অক্টোবর রূপপুর প্রকল্পে জ্বালানি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানকে ঘিরে প্রকল্প এলাকায় সাজ সাজ কর্মকাণ্ড চলছে। অনুষ্ঠানকে সফল করতে এরই মধ্যে রাশিয়া থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঈশ্বরদীর রূপপুরে অবস্থান করছেন।
এনএইচ





