বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গত বুধবার রাত থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থে‌কে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার মাত্রা কেটে গেলে চলাচল স্বাভাবিক করা হবে। এ রু‌টে ছোট বড় মি‌লে মোট ১২টি ফে‌রি চলাচল কর‌ছে।

এনএইচ