বুধবার (১৩ মে) বিকেল ৩টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দুপুরের পর হঠাৎ করেই দৌলতদিয়া ঘাট এলাকায় কালো মেঘে আকাশ ছেয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হলে নদী উত্তাল হয়ে ওঠে। এতে নৌপথে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নিরাপদে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, হঠাৎ নদীতে ঝড়ো বাতাস শুরু হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এস