বুধবার বিকালে টঙ্গী বাজার সাবরেজিস্ট্রি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার।

টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্টার আবু হেনা মোস্তফা কামাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম ভেন্ডার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, হোসেন আহমেদ, সহ-সম্পাদক জাহিদুল হাসান স্বপন, এনামুল সরকার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ ওয়াদুদ হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আল আমিন মিয়া, কেএম নজিবিল্লাহ জনি, মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।

এ সময় জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার বলেন, সাবরেজিস্ট্রি অফিসে এসে সেবা প্রত্যাশীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এনএইচ