বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবিধানিক গোজামিলের মধ্য দিয়ে দশম সংসদ ও সরকার গঠন করা হয়েছে। একতরফা নির্বাচনে গঠিত সরকারকে কেউ বৈধতা দেয়নি বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার রাত ৮টায় ঠাকুরগাঁও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
দেশে বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দ্রুততম সময়ের মধ্যে আমরা নতুন নির্বাচন চাই। এ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চলবে।
তিনি বলেন, একটা সংসদ বহাল থাকতে আরেক সংসদ ও একটি মন্ত্রিসভা বহাল থাকতে আরেক মন্ত্রিসভার শপথ পড়ানো হয়েছে। বিজ্ঞজনরা এই সংসদকে সঙদের সংসদ বলে আখ্যায়িত করেছেন। গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চায়। এর আগে বাকশাল কায়েম করেছিল, এবার ভিন্ন আঙ্গিকে সেই লক্ষ্যে আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাস লাগিয়ে যে প্রহসনের নির্বাচন করেছে, এ নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। বিএনপি কোনো কিছুই হারায়নি।
নির্বাচনের নিরপেক্ষতার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দেশে নির্বাচন কখনই নিরপেক্ষ হয় না। কাজেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া এ সংকট নিরসন হবে না। ৫ জানুয়ারি নির্বাচনে নিবন্ধিত ৪১টি দলের মধ্যে মাত্র ১২টি দল অংশগ্রহণ করেছে। আর ভোটের উপস্থিতি ছিল মাত্র ৩ থেকে ৫ শতাংশ। বিদেশিরা বলেছে, নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও বাংলাদেশ হেরেছে।’
মতবিনিময় সভায় জেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]/[b]কেবি[/b]
অপরাধ
সরকারকে কেউ বৈধতা দেয়নি: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবিধানিক গোজামিলের মধ্য দিয়ে দশম সংসদ ও সরকার গঠন করা হয়েছে। একতরফা নির্বাচনে গঠিত সরকারকে কেউ বৈধতা দেয়নি বলেও দাবি করেছেন তিনি।





