গাজীপুরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৮ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরনে কালো রঙের ফুলহাতা সোয়েটার রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, সকালে বাইমাইল নদীর পাড় এলাকায় তুরাগ নদে ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এমবি