একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রায়ের কপি হাতে পেলে এর বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বুধবার আপিল বিভাগ থেকে চূড়ান্ত রায় প্রকাশের পর তিনি এ কথা জানান।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, আশা করা হচ্ছে রিভিউয়ে তিনি (মুজহিদ) নির্দোষ প্রমাণিত হবেন।

এআর