সোমবার চেম্বার আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এ আবেদন করা হয়। ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সোমবারই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওইদিন এ রায় দেন। আদালত নির্দেশ দেন, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ওই অর্থ পরিশোধ করতে হবে।

হাইকোর্টের এ নির্দেশের পরই রায় স্থগিত চেয়ে উচ্চ আদালতের চেম্বার আদালতের দ্বারস্থ হলো গ্রামীণ কল্যাণ।

এস