গাইবান্ধার সাদুল্যাপুরে মেয়েকে ধর্ষণের দায়ে কিশামত দূর্গাপুর গ্রামের ফজল উদ্দিনের ছেলে খাজা মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং কইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার বিকেল ৪টার দিকে গাইবান্ধা নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রতনেশ্বর ভট্টাচার্জ এ রায় ঘোষণা করেন।

গাইবান্ধা জজ আদালতের জিআরও শফিকুল ইসলাম জানান, ২০০৮ সালের ১৫ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে খাজা মিয়ার মেয়েটি শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। এ সময় তার বাবা খাজা মিয়া ওই ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

ঘটনার পরদিন মেয়েটি বাদী হয়ে খাজা মিয়ার বিরুদ্ধে নারী-নির্যাতন আইনে সাদুল্যাপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে খাজা মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানীকালে আদালতে ১১ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল্যাহ কনক ও শিউলি বেগম।

এমআইএস