নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণের পর হত্যার ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন আগামী ৪ জুনের মধ্যে দাখিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে এক সপ্তাহের অগ্রগতি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। রিপোর্টটি উপস্থাপন করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান ডেপুটি এটর্নি জেনারেল নাজমুল হকের নিকট মন্ত্রণালয়ের করা তিন পৃষ্ঠা বিশিষ্ট এ তদন্তের অগ্রগতি এ রিপোর্ট দাখিল করেন।
[b]ঢাকা, কেএ, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]