মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ওনায়েত উল্লাহ খান ইউসুফজী এবং উপ সচিব জাহাঙ্গীর আলম খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ পরিচালক মো. জুলফিকার আলী গত ২ ফেব্রুয়ারি সরকারি ওই ২ কর্মকর্তা কাছে তলবি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাদেরকে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

জানা যায়. বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের নেতা এস এম মোতুর্জা হোসাইনের বিরুদ্ধে 'মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির' অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এ অভিযোগ অনুসন্ধানকালে দুদকের আগের কর্মকর্তা উপ পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওই ২ কর্মকর্তা পরস্পর বিরোধী তথ্য দিয়েছিলেন।

একজন বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের নেতা এস এম মোতুর্জা হোসাইন ভুয়া মুক্তিযোদ্ধা । তার নাম লাল মুক্তি বার্তায় নেই। আবার অপরজন দুদকে বলেছিলেন, তার নাম মুক্তি বার্তায় আছে এবং সনদ জালিয়াতি করেননি।

ফলে এ বিষয়টি নিশ্চিত হবার জন্যই দুদকের দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধানী কর্মকর্তা মো. জুলফিকার আলী মন্ত্রণালয়ের ওই ২ কর্মকর্তাকে একত্রে তলব করেছেন।
একে