সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের উপপরিচালক মো.জুলফিকার আলী বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।
এর মধ্যে রয়েছেন, সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল ফারুক, এসএভিপি মো. মিজানুর রহমান, ইভিপি ও ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, ভিপি মো. শওকত আলী ও সৈয়দ ফাখরী ফয়সাল।
এদিকে অভিযোগ রয়েছে, কথিত ব্যবসায়ি ওয়াহিদুর রহমানকে দেশের ৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা ঋণ দিয়ে আত্মসাতের সুযোগ করে দেয়।
জানা যায়, ওই এক হাজার কোটি ঋণ জালিয়াতির মধ্যে দি সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১৮ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটে।
ওই ঘটনা অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারি দুদকে হাজির হওয়ার জন্য তলবি নোটিশ পাঠানো হয়।
সিটি ব্যাংক ছাড়াও বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে ২ কোটি ৪০ লাখ টাকা নেওয়া হয়েছে।
আর ওই অভিযোগের অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ চলছে।
একে/এসএইচ





