আগ্নেয়াস্ত্রসহ সোহেল আহাম্মেদ (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে মেহেরপুর পুলিশ। আটককৃত সোহেল আহাম্মেদ উপজেলার পিরোজপুর গ্রামের শাহার আলীর ছেলে বলে জানাগেছে।
সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৩টায় নুরপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মেহেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) আব্দুল হক জানান, বিকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নুরপুর মোড় এলাকায় অভিযান চারায়। এসময় সার্টারগান ও রামদাসহ সন্ত্রাসী সোহেলকে আটক করা হয়।
আটককৃত সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে উঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঢাকা,১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





