শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া দলটির নেতাদের বক্তব্য নিয়েও সমালোচনা করেন চিফ হুইপ। তার অভিযোগ, তারা বিভিন্ন সময়ে অশ্লীল বক্তব্য দিচ্ছেন। ৫ তারিখের পর থেকে এ ধরনের বক্তব্য শুনতে হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে অশ্লীলতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
সরকার গঠনের পাঁচ থেকে ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ আয়োজনের সমালোচনাও করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রতিবার বিএনপি সেই সংকট থেকে দেশকে টেনে তুলেছে বলেও দাবি করেন তিনি।
চিফ হুইপের ভাষ্য, সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
দেশে বিদ্যুৎসংকটের জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় হামের টিকাদান নিয়েও কথা বলেন তিনি। গত দুই বছর হাম প্রতিরোধের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, টিকা যথাযথভাবে না দেওয়ার খেসারত এখন বর্তমান সরকারকে দিতে হচ্ছে।
এস
















