আনন্দ শিপইয়ার্ডের এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ওয়ান ব্যাংক লিমিটেডের ডিএমডি জোহরা বিবিসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার উপ পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন টিমের সদস্যরা তাদেরকে সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১‌২ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।

আজ দুদকের জিজ্ঞসাবাদের সম্মুখিন হয়েছেন ওয়ান ব্যাংক লিমিটেডের ডিমডি জোহরা বিবি, প্রিন্সিপাল অফিসার জামিল হোসেন,ভাইস প্রিন্সিপাল (মার্কেটিং) মো. আবু সালেহ, সিনিয়র ভাইস প্রিন্সিপাল রোজিনা আলিয়া আহমেদ এবং সিনিয়র ভাইস প্রিন্সিপাল মো. আফতাব উদ্দিন খান।

এছাড়া আগামীকাল মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১২ টার মধ্যে আসছেন ওয়ান ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার ইনচার্জ মুজতবা এম কাজমী, প্রিন্সিপাল অফিসার খালেদ আল ফেসানী, সিনিয়র ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী আসিফ মাহমুদ খান, সিনিয়র ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী মাহবুব হাসান, অফিসার মার্কেটিং আবু সাদাত মো. সাহেদ এবং প্রিন্সিপাল অফিসার মার্কেটিং মো. আনিসুজ্জামান।

দুদকের কাছে অভিযোগ রয়েছে, বিদেশে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়।

আনন্দ শিপইয়ার্ড মালিক নানা জালিয়াতি এবং প্রতারণার মাধ্যেমে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে প্রথম বেরিয়ে আসে।

পরে বিষয়টি অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংক দুদকে নথি পাঠায় । বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আনন্দ শিপইয়ার্ডের ১৩ শত কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধান শুররু করে দুদক টিম। ইতোমধ্যে বেশ কয়টি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের এ টিম।
একে