বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার পাট-২ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে তাকে ঢাকার পল্টন থানার উদ্দেশ্যে পাঠানো হয়।
গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার দায়ের করা একটি মামলায় গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড আজ শনিবার থেকে শুরু হয়েছে। আর সে কারণেই তাকে পল্টন থানায় আনা হয়েছে বলে জানান থানার এসআই মাসুদুর মজনু।
কাশিমপুর কারাগার পাট-২ এর জেলার নাসির আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার পল্টন থানার উদ্দেশ্যে পাঠানো হয়।
জেএ





