রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে সুমি (২৩) নামে এক তরুণীর সাত টুকরা লাশ উদ্ধারের ঘটনায় জড়িত আরো ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, বেলা পৌনে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১০ মার্চ মঙ্গলবার বিকালে ফকিরেরপুল এলাকার ১৯৩/১ নম্বর বাসা থেকে সুমি নামে ওই তরুণীর মাথা উদ্ধারে করে। এরপর পুরো ভবনে তল্লাশি চালিয়ে পানির ট্যাংকির বিপরীত পাশে ওয়াসার গাড়ি রাখা হয় যে স্থানে তার টিনের চালায় পাওয়া যায় কোমর থেকে গলা পর্যন্ত একটি অংশ।

এরপর ১নং গলির আরেকটি ছাদ থেকে দুই পা ও দুই হাতের টুকরো পাওয়া যায়। তার পাশের ছাদ থেকে মেলে আরো এক টুকরো।

মতিঝিল থানার এসআই জামাল ও আব্দুল আউয়াল জানান, চার জায়গা থেকে অজ্ঞাতনামা তরুণীর সাত টুকরো লাশ উদ্ধার করা হয়। পরনে কোনো কাপড় ছিল না। মুখমন্ডল ঝলসানো কালি মাখানো ছিল। পুলিশের ধারণা মেয়েটিকে যাতে কেউ চিনতে না পারে সেজন্য মুখ আগুনে ঝলসে দিয়ে পরে কালি মাখানো হয়েছে।

ঘটনার একদিন পর মতিঝিল থানার এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনার পর এর সঙ্গে জড়িত একজনকে আটক করে।

এএ/এআর