ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের মামলায় দুই পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার বেলা ১২টা দিকে খালেদার জামিন মঞ্জুরের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আদলতে আমাদের ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর শুনানী শেষে আদালত আমাদের দরখাস্ত গ্রহণ করেন এবং দুদককে প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করার জন্য নির্দেশ দেন আদালত। পরে আদালত পরবর্তী এ মামলার শুনানী ৫ মে ধার্য্য করেন।
এসএইচ





