হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৭ কেজি চার,শ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল সাড়ে ৯টায় তাদের আটক করা হয়। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপ পরিচালক উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিমানের আবুধাবী থেকে আগত একটি ফ্লাইট (বিজি-০০২৮) সকালে সিলেট হয়ে ঢাকা আসে। আটক যাত্রীরা সিলেট থেকে ঢাকায় আসছিলেন। তারা ডমেস্টিক ফ্লাইটের যাত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সোনার মূল্য পৌণে চার কোটি টাকা।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই