রাজধানীর ধানমন্ডির সোবাহানবাগ এলাকায় একটি মুদি ও বিকাশের দোকানে ডাকাতিকালেডাকাতদলের দুই সদস্যকে গণধোলাই দিয়েছে জনতা।শাহআলম (৪০) ও ফয়জুল (৪২) নামের ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ছোরা ও ককটেল উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডি সোবাহানবাগ মসজিদের ১৩ নম্বর সড়কের ভেতরে জয়নাল হাজীর বাড়ির সামনে একটি মুদি ও বিকাশের দোকানে সশস্ত্র চারজন ডাকাত হামলা করে টাকা পয়সা লুটপাটের চেষ্টা করে। এ সময় দোকানে থাকা লোকজনের চিৎকারেস্থানীয় লোকজন এলে ডাকাতরাপালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে তাদের দুই জনকে গণধোলাই দেয়া হয়। এ ঘটনায় ওই দোকানের মালিকও আহত হয়েছেন।
পরে খবর পেয়ে ধানমন্ডি থানার এএসআই কামরুল ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেলা সোয়া ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,





