চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ওজনের ১৬টি স্বর্ণবারসহ মনজুর হোসাইন (২৪) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় শারজা থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯ ৫২১ ফ্লাইটের যাত্রী মনজুরের নিয়ে টেবিল ফ্যানের বক্স স্ক্যান করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। 

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বতর্মান বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
তিনি আরো বলেন, শারজা থেকে আসা এয়ারএরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী টেবিল ফ্যানের ভেতর করে ১৬টি স্বর্ণবার নিয়ে আসে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় স্ক্যানে স্বর্ণগুলো ধরা পড়ে।
তিনি বলেন, ফ্যানের ভেতর স্বর্ণ রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে স্ক্যান করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মনজুরকে হোসাইনকে আটক করা হয়েছে বলে জানান অথেলো চৌধুরী।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ