ইরাক ও সিরিয়ার সুন্নীপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে আটক দুইজনের ফের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর হাকিম এসএম আশিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

গত ২৫ মে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তাদের তিন দিনের রিমান্ড দেন।

সন্দেহভাজন দুই আইএস সদস্য হলেন— আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০)।

২০১৫ সালের ২৪ মে উত্তরা পশ্চিম মডেল থানার ১৪ নম্বর সেক্টর থেকে আমিনুল ইসলাম বেগ এবং মোহাম্মদপুর লালমাটিয়া এলাকা থেকে একই দিন সাকিব বিন কামালকে আটক করে ডিবি।

আটকের পর তাদের বিরুদ্ধে উত্তরা (পশ্চিম) থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

এমকে