যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র্যাপ বেলা দেড়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন। তিনি ট্রাইব্যুনালের বিচারক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক দূত স্টিফেন জে র্যাপ।
সোমবার দুপুর ১১টার দিকে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাক্ষাৎ করতে যান যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। এ সময় প্রায় দেড় ঘণ্টাব্যাপী সাক্ষাতে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তারা কোন কোনভাবে কাজ করছেন, কতটি মামলার তদন্ত সম্পন্ন করেছেন, কতটি মামলা তদন্তাধীন রয়েছে, কতটির রায় হয়েছে, কতটি রায়ের জন্য অপেক্ষমান রয়েছে- এসব বিষয়সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
তদন্ত কর্মকর্তা মতিউর রহমান সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তদন্ত সংস্থার প্রধার সমন্বয়ক আবদুল হান্নান খান, সমন্বয়ক সানাউল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন তদন্তকারী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা,কেএ,৪ আগষ্ট,টাইমনিউজবিডি.কম





