জাতীয়বাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখা আদালত প্রাঙ্গণে অনশন করেছে। জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালন করে।
বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির বারান্দায় এ অনশন কর্মসূচি পালিত হয়।
অনশন কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সোলায়মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, অ্যাডভোকেট নুরুল কবির শাহীন, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট লাবিব উদ্দিন, অ্যাডভোকেট মাহমুদুল আলম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বিপ্লব, অ্যাডভোকেট নাছির উদ্দিন ও অ্যাডভোকেট মোস্তফা কামাল প্রমুখ।
[b]গাজীপুর, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]