গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবাজারে নেভানোর ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের ওপরেও হামলা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের দপ্তরে ভাঙচুর ও হামলার ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে পৃথক একটি মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

এবিএস