মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, কথায় কথায় মৃত্যুদণ্ড চাওয়াটা প্রসিকিউশনের ফ্যাশনে পরিণত হয়েছে। মনে হয় তারা এটা বাংলালিংক(মোবাইল অফার দামে)কিনতে পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তাজুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, আসলে নিজামী জামায়াতের আমির না হলে তার বিরুদ্ধে কোনো অভিযোগই উঠতো না।
তাজুল ইসলাম বলেন, নিজামীর বিরুদ্ধে আনিত ১৬টি অভিযোগের একটি অভিযোগও প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি।
তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি নিজামীর বিরুদ্ধে আনিত ১৬নং অভিযোগটি প্রসিকিউশনের ছিল না। সেটি ছিল বেলজিয়াম থেকে পাঠানো।
আদালত যদি সবকিছু বিবেচনা করে রায় দেন তবে নিজামী বেকসুর খালাস পাবে বলেও দাবি করেন তাজুল ইসলাম।
কেএ





