শিশু কোকিলা হত্যা মামলায় চাচা নিলু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার নেত্রকোনা জেলা অতিরিক্ত দায়রা জজ আবদুল হামিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌসুলি অ্যাডভোকেট সুভাষ বণিক অজয়। অপরদিকে আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট নূরুজ্জামান।
গত ২০০৫ সালের ৯ মে মদন উপজেলার কাইকুরিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভাই আরজু মিয়ার সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজি কোকিলাকে ডেকে নিয়ে হত্যা চাচা নিলু মিঞা।
পরে এ ঘটনায় আরজু মিয়া বাদি হয়ে নেত্রকোণা জেলা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে নিলুকে অভিযুক্ত করে অভিযোগ দাখির করেন পুলিশ।
[b]নেত্রকোণা, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]